শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ //
ঢাকার মিরপুর ল’ কলেজের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রাতে কলেজের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার মোদাররেস্ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পাল দীপ্তাংশু নন্দন, মোঃ ফরিদ আহমেদ, শরিফুল ইসলাম হিমন, সাবিনা ইয়াসমিন, সাবরিনা রশিদ ফারিয়া ও আফসানা মুস্তারিন এ্যানি।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ ইউনুছ আলী।
ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোঃ নাজমুল হাসান বাবু, কামরুল ইসলাম বাদশা, মশিউর রহমান, রেজওয়ান আহমেদ, সিলভিয়া আলী পুনম, মজনু মিয়া, তানজিনা হক নিপা, মনা, আয়েশা আক্তার আন্নি, মোঃ সাখাওয়াত হোসেন, শ্যামলী সুলতানা সহ আরো অনেকে। বিশেষ এই দোয়া মাহফিল পরিচালনা করেন ৩২ তম ব্যাচের মেধাবী ছাত্র মনির হাওলাদার। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন কলেজের সাবেক ছাত্রী মমতাজ পারুল (সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদের দ্বিতীয় স্ত্রী)।
মোঃ সাইফুল্লাহ।
তাং ১০/৭/২০২৬ইং