মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নারীদের সম্মান প্রতিষ্ঠা করতে চায় ,জামায়াত -মো. খায়রুল হাসান

সংবাদদাতা / ১৭৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম বিধান হলো মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন।


এই বিধানের অনুসরণ এবং করণের মাঝে রয়েছে শান্তি স্বস্তি নিরাপত্তা উন্নয়ন এবং অগ্রগতি। নারী পুরুষ নিয়েই মানব সভ্যতা। হযরত আদম এবং হাওয়া (আ.) এর মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়।
আজকে প্রগতিশীল আধুনিক সভ্যতার নামে নারী পুরুষের সমান অধিকার এবং নারীদের অবাধ বিচরণের কথা বলে মূলত কৌশলে নারী পুরুষের মাঝে বিভাজন সৃষ্টি করে মানব সভ্যতাকে ধ্বংস করার ঘৃণ্য অপপ্রয়াস চালানো হচ্ছে।
ইসলাম নারী পুরুষ প্রত্যেকের ন্যায্য অধিকার প্রদানের মাধ্যমে একটি ভারসাম্য পূর্ণ স্বস্তির পরিবার এবং সমাজ উপহার দিতে চায়।
জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে নারীদের ইজ্জত সন্মানের গ্যারান্টি পাবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা লাভ করবে। নারীদের প্রতিটি ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশে থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আক্তার এর সভাপতিত্বে ও বক্তারপুর ইউনিয়ন মহিলা বিভাগীয় সেক্রেটারী উম্মে হানীর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ তাসলিমা হাকিম, পৌরসভা মহিলা সেক্রেটারী রোকেয়া আক্তার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ। সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীসহ চার শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]