মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে গুইমারা উপজেলা ছাত্রদল

সংবাদদাতা / ১৬৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গুইমারা উপজেলা ছাত্রদল এক মানববন্ধন আয়োজন করেছে।


আজ (১০ মার্চ) সোমবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষার্থীরা। তারা নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানিয়ে একটি স্বচ্ছ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হন।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া, তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং বিচারব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির জন্য সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

মানববন্ধনটি সকাল ১১:৩০ টায় শুরু হয়ে এক ঘণ্টা ব্যাপী চলতে থাকে। গুইমারা উপজেলা ছাত্রদল তাদের এই উদ্যোগের মাধ্যমে সমাজে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে এবং একটি সুশৃঙ্খল, নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে সংকল্পবদ্ধ।

মানববন্ধনে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, উপজেলা ছাত্রদলের আহবায়ক পারভেজ হোসেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম প্রমুখ।

মাইন উদ্দিন বাবলু,গুইমারা খাগড়াছড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]