শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নিজেদের ঈদ উদযাপনকে উৎসর্গ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে নগরীতে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ও নগরবাসীর নির্বিঘ্নে ঈদ উদযাপন নিশ্চিতকরণে বিশেষ উদ্যেগ

সংবাদদাতা / ১৭৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

মুক্ত গণতন্ত্রের স্বাধীন বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিস্ট সরকারমুক্ত পবিত্র ঈদ উল ফিতরে নারায়ণগঞ্জবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে তথা নারায়ণগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে এবং সরকারি ছুটিতে নারায়ণগঞ্জ যখন ফাঁকা, অনেকেই নিজেদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে চলে গিয়েছে,

তাদের বাড়িঘরে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিজেদের ঈদ উদযাপন উৎসর্গ করে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব।

বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে তার সমর্থকরা ঈদের প্রথম রাত থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মধ্যরাতে গাড়ির বহর নিয়ে নগরবাসীর নিরাপত্তায় টহল দেন।


নগরবাসীর নিরাপত্তা প্রহরী হিসেবে এই গাড়ির বহরটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নিতাইগঞ্জ, বাবুরাইল, দেওভোগ, আমলাপাড়া, মিশনপাড়া, মাসদাইর, গলাচিপা, টানবাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং ঈদের ছুটির দিনগুলোতে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও কেন্দ্রীয় সাইবার ইউজার দল এর সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দল এর আহ্বায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দল এর আহ্বায়ক গোলাম মোর্শেদ সজল, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান জুয়েল চৌধুরী, রাবিদ হাসান মীম, সদস্য সচিব মোঃ সিয়াম, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সিয়াম, প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, মোঃ আফসার, ১৭নং ওয়ার্ডের নাফিজ রহমান তালুকদার সহ নারায়ণগঞ্জ মহানগরের অন্যান্য ওয়ার্ড সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

এস. আলম রাজীব এই সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণেই বিএনপির রাজনীতি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলেও, তার দোসররা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এখনো অবিরত কুটচাল চালিয়ে যাচ্ছে, তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রয়েছি দেশের জনগনের এই প্রজন্মের অতন্দ্র প্রহরী হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]