রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ আলোকিত আগামী প্রজন্ম বিনির্মাণের পবিত্র অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করলো আল-আযহার ইনস্টিটিউট মিরপুরে প্যারাডাইজ স্কুলের ক্লাস পার্টি: বিনোদন, খাবার আর আনন্দে রঙিন একদিন যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন বিপদ ঘটার পর নয়, আগেই সতর্ক হওয়া রাষ্ট্রের দায়িত্ব* *— অধ্যাপক এম. এ. বার্ণিক জুলাই বিপ্লবের বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ কি সত্যিই হাতছাড়া হয়ে যাচ্ছে?হয়ে গেছে বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা — ডাঃ আল হাসান মোবারক

পবিত্র শবেবরাত উপলক্ষে জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীমের বিবৃতি

সংবাদদাতা / ২১৬ বার ভিউ
সময়ঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

 

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ

পবিত্র শবেবরাত উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ – শরোণখোলার সকল জনগণের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন
বিবৃতিদিয়েছেন বাংলাদেশ জামায়াত নেতা অধ্যক্ষ মো. আব্দুল আলীম ।
বিবৃতিতে তিনি বলেন, ‘শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবেবরাত। বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবেবরাতের রাতের গুরুত্ব অপরিসীম।

মুসলিম জীবনে এ রাতের ফজিলত ও মর্যাদা অপরিসীম।’ ‘এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলিম বান্দারা আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নিঃসন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন।’
তাই, এই পবিত্র রাতের ওসিলায় ‘সকল অনাচার- অবিচার, সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ থেকে আল্লাহ পাক দেশ ও দেশের জনগণকে হেফাজত করুন। মহান রবের কাছে এই প্রত্যাশা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]