শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ফুটবল দল জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার! মিরপুরে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করলেন সার্জেন্ট মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত Why a Dress Code Is Vital for Parliamentary Dignity* *— Professor M. A. Barnik*

পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :
‎রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু–ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার স্বীকৃতিস্বরূপ সাহসিকতার পুরস্কার পেয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা।

‎বুধবার (২৪ জুন ২৬) দুপুর ১২ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে তার হাতে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

‎ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন তথ্যের ভিত্তিতে ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু–ছাগল বোঝাই ছিনতাইকৃত ট্রাকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একইসঙ্গে তিনি এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। মুন্সিগঞ্জ শ্রীনগর থানার মামলা নং-৪২(৫)২৬ এবং দারুসসালাম থানার জিডি নং ১৭৯৮ তারিখ-২৬/০৫/২০২৬ইং।

‎তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফার হাতে সাহসিকতার এই স্মারক তুলে দেয়া হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]