মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

পাউবো গেইট ধসে যাওয়ার আশংকা ফুলছড়ি খাল-ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন 

সংবাদদাতা / ১০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখাালী ইউনিয়নের ফুলছড়ির ছড়াখাল থেকে বালু উত্তোলন চলছে। স্থানীয় বিএনপির নাম ভাঙ্গিয়ে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাঁধ, ফসলি জমি,  মসজিদ এবং ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। এর আগে এ বিষয়ে ভুক্তভোগীরা চকরিয়া ইউএনও অফিসে পৃথকভাবে অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা যায়, ইউনিয়নের ছড়াপাড়ার বাসিন্দা ওয়ার্ড বিএনপি নেতা মৃত তৈয়ম গোলাল পুত্র নুরুল ইসলামের নেতৃত্বে ঐ এলাকার  প্রভাবশালী নুর হোসেন পুত্র নুরুল আবছার, আওয়ামী দোসর, বাইট্যা জাফরের ভাগিনা মেম্বার নুরুল আজিম মিলেমিশে ছড়াখালের কয়েকটি স্থানে ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু তুলছেন। এতে ছড়া তীরে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে ধসে গেছে। ফলে যে কোনো সময় বাঁশকাটা সড়কের কোটি টাকার পাউবো গেইট-ব্রীজ ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ঐ এলাকার ছড়া তীরবর্তী বাসিন্দারা জানান, বালু না তুলতে তাদের অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এছাড়াও তারা দিন-রাত ট্রাক ও ডাম্পার গাড়িযোগে বালু পরিবহন করায় আশ-পাশের সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আবার বালু তোলার কারণে ছড়া তীরবর্তী ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে।

সম্প্রতি বিষয়টি  উপজেলা প্রশাসনের নজরে আসলে সর্বশেষ গত ৪ জুন ওই এলাকায় অভিযান চালিয়ে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ছড়াখাল থেকে বালির মেশিন-পাইপ জব্দ করে।  পরে জব্দকৃত মেশিন ও পাইপ স্থানীয় ফুলছড়ি বনবিভাগের হেফাজতে দেয়া হয়।

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত-পুলিশ অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহূত মেশিন জব্দ করলেও কাজ হয়নি। মোটা অংকের বিনিময়ে ফের ছড়াখাল থকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে ঐ চক্র।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি ছড়াখালে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় একটি  চক্র। খবর নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
২৩/৬/২০২৫
সেলিম উদ্দিন, ঈদগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]