মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পার্টনার প্রকল্পে নবীনগরে কৃষি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৫৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন কৃষকের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক কৃষককে এক একর জমিতে আবাদ উপযোগী উচ্চ ফলনশীল ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা তমালিকা সাহা এবং ফার্ম ম্যানেজার শামীম আহমেদ। প্রশিক্ষণে আধুনিক ধান চাষ পদ্ধতি, জলবায়ু সহনশীল জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম লিটন বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় ব্রি উদ্ভাবিত উন্নত ও সহনশীল ধান জাতগুলো কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব জাত চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়বে।

প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো মানসম্মত বীজ ও সার পাওয়ায় তারা নতুন উদ্যমে চাষাবাদে আগ্রহী হচ্ছেন। এতে করে একদিকে যেমন ধানের উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকদের আর্থিক অবস্থারও উন্নয়ন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]