মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ফুটেজ এফটিপিতে নোয়াখালীর কবিরহাটে জমজ দুই শিশু ধর্ষণ, পরিবারের পাশে তারেক রহমান

সংবাদদাতা / ১১২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে ধর্ষণের শিকার ছয় বছর বয়সী জমজ দুই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে আইনি সহযোগিতার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্যগুলো নিশ্চিত করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালীর সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল হক, সাবেক সাধারণ সম্পাদক কাজী কবির আহম্মদ, সাধারণ সম্পাদক আমির হোসাঈন বুলবুল, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি মোনাক্কেব বাহার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাছান পলাশ’সহ ফোরামের অন্য আইনজীবীগণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালি গ্রামের জমজ দুই শিশুকে ধর্ষণের ঘটনার নিউজ গণমাধ্যমে প্রচারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নজরে আসে। পরবর্তীতে উনার নির্দেশক্রমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালীর ৭সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৭সদস্যের দলের আইনজীবীগণ ভুক্তভোগী দুই শিশু, তাদের পরিবার, স্থানীয় লোকজনের সাথে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন ও কবিরহাট থানার ওসি’সহ মামলার তদন্তকারী কর্মকর্তার কথা বলে।

তারা আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করি এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে এ ঘটনার বিচারকার্য শেষ হওয়া পর্যন্ত আইনী সহায়তা প্রদান করা হবে।

প্রসঙ্গ, গত ২৫মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার উপর খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রামে আর মা রান্নার কাজে ব্যস্ত থাকার সুবাদে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির শৌরচিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মা কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলে তার সাথেও একই কাজ করেছে ফরিদ। এ ঘটনা প্রকাশের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ফরিদকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে।

০৫.০৪.২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]