শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

ফেনীতে সাইবার ইউজার দলের নির্বাচনী কর্মশালা উদ্বোধনে নারায়ণগঞ্জের এস. আলম রাজীব

সংবাদদাতা / ২৪০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-ফেনী জেলা কর্তৃক বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের পক্ষে ডিজিটাল ক্যাম্পেইনিং ও সার্বিক প্রচারণা ব্যাপকভাবে পালনের লক্ষ্যে ‘নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে ফেনী শহরের গোল্ডেন প্যালেস হোটেলের কনফারেন্স রুমে সংগঠনের জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্ল্যাহ সঞ্চালনায় কর্মশালাটি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় বিএনপির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্ল্যাহ মানিক, ইয়াকুব নবী কেন্দ্রীয় সাইবার ইউজার দলের সহ-সাধারন সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত) এস. আলম ইসরাৎ, কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জাহিদ হোসাইন সবুজ, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।

অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেব থেকে পরামর্শ ও মতামত উপস্থাপন করেন ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মায়ান পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম শিমুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী জেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, শ্রমিক দলের নেতা আবুল কালাম আজাদ স্বপন, মোঃ জিলানী, মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান, ফেনী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিমু, সিঃ যুগ্ম-সম্পাদক হাসান আরাবী, যুগ্ম-সম্পাদক গাজী কায়কোবাদ নিশান৷

আরো উপস্থিত ছিলেন জেলা সাইবার ইউজার দলের সহ-সভাপতি লোকমান শেখ, দপ্তর সম্পাদক খন্দকার আনোয়ার, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন বিলাশ, সদস্য নাছির উদ্দিন সোহাগ, পৌর শাখার সভাপতি ওমর ফারুক বাবু, ছাগলনাইয়া উপজেলার সভাপতি শাখাওয়াত হোসেন, সদর উপজেলা সাইবারের সহ-সভাপতি শেখ ফরিদ, পৌর সাইবারের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলার সহ-সভাপতি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মেজবাহ রুবেল, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ স্বর্নভ, যুগ্ম-সম্পাদক রেজবী, প্রচার সম্পাদক সাইমুন, দপ্তর সম্পাদক আরেফীন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির আহবায়ক মোঃ স্বপন সহ উপস্থিত ছিলেন ইমদাদুল হক রুপম, সাজ্জাদ প্রমুখ জাতীয়তাবাদী সাইবার এক্টিভিস্টগণ।

কর্মশালাটির উদ্বোধক, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে আমরা উদ্বিগ্ন না, কিন্তু এরপরও আমাদের দল, জিয়া পরিবার কিংবা দলীয় প্রার্থীদের বিরুদ্ধে গুজব বা অপপ্রচারের জবাব সত্য উপস্থাপনের মাধ্যমে আমাদের তুলে ধরতে হবে। মনে রাখবেন, আমাদের প্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান এখন স্বদেশে অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ, যা আমাদের এখন পূর্ণ উজ্জীবিত করে তুলেছে। বিএনপি জনগণের দল, জনপ্রিয় দল, ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র পরাভূত করে জনগণের সমর্থনে জনগণকে সাথে নিয়েই বিএনপির বিজয় নিশ্চিত করবো আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]