শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শনিবার এক প্রতিবাদী বিবৃতিতে দলীয় নেতাকর্মীরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পোস্টের একাংশে মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়েও অশালীন ও অসম্মানজনক মন্তব্য করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার, সামাজিক মূল্যবোধ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।
নেতাকর্মীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে অপপ্রচার চালিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং নেতৃবৃন্দের সম্মানহানি করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।
বিবৃতিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস, প্রচার বা শেয়ার না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।
বিবৃতির শেষাংশে নেতাকর্মীরা বলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক পরিবার। মিথ্যা প্রচারণা, গুজব কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে এই ঐক্যে ফাটল ধরানোর সব ধরনের অপচেষ্টা অতীতের মতো ভবিষ্যতেও ব্যর্থ হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সব ধরনের অপপ্রচার মোকাবিলা করবেন বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।