বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

বছরের প্রথম প্রহরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে নতুন বছরকে বরণ করলো জাতীয়তাবাদী সাইবার ইউজার দল

সংবাদদাতা / ১৪২ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর উদ্যেগে আজ নতুন বছরের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব।

I

রাত ১২টা ১ মিনিটে এই কর্মসূচি শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চাষাড়া বিজয় স্তম্ভ, বালুরমাঠ, গলাচিপা, আলম খান লেন, বঙ্গবন্ধু সড়ক, ১নং বন্দর ঘাট, ৫নং ঘাট, বি.বি.রোড, ডিআইটি, নিতাইগঞ্জ, রাসেক পার্ক সহ শহরের বিভিন্ন এলাকায় এস. আলম রাজীবের নেতৃত্বে সংগঠনের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রদক্ষিণ করে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।

.

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি, মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ খান সজল, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান জুয়েল চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

কর্মসূচি পালনকালে এস. আলম রাজীব বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সমুন্নত রেখে জনকল্যাণমুখী কর্মসূচি পালনের মাধ্যমে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ঐতিহাসিক বিজয়ের সাল ২০২৪-কে বিদায় এবং ফ্যাসিস্ট খুনী হাসি-না কর্তৃক লুন্ঠিত ভোটাধিকার ও দেশের গণতন্ত্রকে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার প্রত্যয়ে ২০২৫-কে আমরা স্বাগতম জানালাম। সবার আগে বাংলাদেশ, দেশের ধনী-গরিব নির্বিশেষে সকলের বড় পরিচয় আমরা সবাই বাংলাদেশী এবং জনগণই সকল ক্ষমতার উৎস। তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা জনকল্যাণমুখী রাজনীতিতেই বিশ্বাসী। বিএনপি জনগণের দল, জনগণের সমর্থন ও সম্পৃক্ততায় জনগণকে পাশে নিয়েই বিএনপি’র অগ্রযাত্রা সর্বদা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]