শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ডেক্স রিপোটঃ
বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের পক্ষ থেকে সভাপতি ডাঃ শাহজালাল আহমেদ ও সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছেন যে, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের (বর্তমান কাউন্সিল) সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজ্ম শেখ আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় রাজধানীর আনোয়ার খান আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে দেশ একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ হোমিওপ্যাথিক চিকিৎসককে হারালো।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মরহুম ডাঃ আলী আজ্ম শেখ-এর জানাজার নামাজ গত ২৪ এপ্রিল রাত ১১টায় মিরপুরের রূপনগরস্থ ইসলামিয়া হাই স্কুলের সামনে অনুষ্ঠিত হয়। পরদিন সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জুম্মা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া শেখ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
—