শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক

সংবাদদাতা / ১২৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.5.5.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৭ মে
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেন।

এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দেন।
আমিনুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দলের পক্ষ থেকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে স্বাভাবিকভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে একটি গরু এবং পোলাও-মাংসসহ ঈদ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পুনর্বাসনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা বর্তমান স্থানেই বসবাস করতে পারবেন এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও নোংরা রাজনীতিতে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, “কিছু গোষ্ঠী সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তারা সাধারণ মানুষের কল্যাণ চায় না। তাই কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি জানান, সরকার ও দল সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। খুব দ্রুত স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, ফজলুল হক লাভলু, মোকসেদুর রহমান আবির, আনোয়ার হোসেন, বুলবুল আহমেদ মল্লিক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসলাম গাজীসহ স্থানীয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]