মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

বাউল শিল্পী আবুল সরকারের ধর্ম অবমাননাকর বক্তব্যে সুশীল ফোরামের কঠোরতম নিন্দা ও গভীর ক্ষোভ

সংবাদদাতা / ৩৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মুসলমানদের সর্বোচ্চ পবিত্র ধর্মীয় বিশ্বাস নিয়ে বাউল শিল্পী আবুল সরকারের প্রকাশ্য কটূক্তি যে উদ্দেশ্যমূলক, উস্কানিমূলক এবং জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে—সুশীল ফোরাম তা অত্যন্ত কঠোরভাবে নিন্দা ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

(আবুল সরকার)

এই ধরনের বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিকে আঘাতই নয়—ইচ্ছাকৃতভাবে সমাজে অশান্তি, বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করার স্পষ্ট প্রচেষ্টা।
সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ এবং সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক বলেন—
“ধর্ম নিয়ে এই ধরনের বেপরোয়া, বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কটূক্তি কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। আবুল সরকারের এই বিকৃত মন্তব্য সমাজের শান্তি ও ধর্মীয় পবিত্রতাকে অপমান করার ঘৃণ্য দৃষ্টান্ত।”
নেতৃবৃন্দ আরও বলেন—
“ধর্মকে অপমান করে নিজস্ব প্রচার বা জনপ্রিয়তা অর্জনের নিম্নমানের প্রবণতা আমরা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি। এ ধরনের আচরণ শুধু অনৈতিক নয়, ধর্মীয় সহনশীলতা ও সামাজিক স্থিতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা।”
সুশীল ফোরাম স্পষ্টভাবে দাবি জানাচ্ছে—
সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ যেন এ ধরনের উস্কানিমূলক ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে।
সামাজিক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতার প্রশ্নে সুশীল ফোরাম কোনো প্রকার আপস করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]