মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

বাপা ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার 

সংবাদদাতা / ৯১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা  শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের  আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬  মার্চ) ঈদগাঁও বাস ষ্টেশনস্থ চিলেকোঠার আড্ডা রেস্টুরেন্টে ইফতার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপা উপজেলা সভাপতি কাফী আনোয়ার।

সাধারণ সম্পাদক পরিবেশকর্মী সেলিম উদ্দীনের  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ।

প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বাপার সাধারণ সম্পাদক পরিবেশবিদ মুহাম্মদ কলিম উল্লাহ কলিম।

সাংবাদিক হাফেজ  বজলুর রহমানের

কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভায়

বিশেষ অতিথিদের মধ্যে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, এডভোকেট জুলকার জিল্লু ও সাংবাদিক আমিন উল্লাহ বক্তব্য রাখেন।

অন্যন্যদের মধ্যে কক্সবাজার সিটি কলেজের ড.নাসির উদ্দিন, ফুলছড়ি বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী,  খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম, কবি নাছের ভুট্রো, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বিএনপি নেতা হারুনর রশিদ,  আধুনিক হাসপাতালের সরওয়ার কামাল, ব্যবসায়ী হুমায়ুন কবির মিয়াজি, পরিবহন নেতা বেলাল উদ্দীন, মেম্বার নুরুল হুদা, সাবেক মেম্বার জসিম উদ্দিন, মেম্বার নুরুল আলম, নারী নেত্রী শাহেনা আক্তার লাকি, বাপা ঈদগাঁও উপজেলা শাখার সহ সভাপতি শাহিন জাহান চৌধুরী, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের যে শিক্ষা আল্লাহপাক আমাদের দিয়েছেন, এটার সাথেও পরিবেশ রক্ষার একটা যোগসূত্র আছে। পরিবেশ রক্ষা করার পাশাপাশি নিজেকেও সংযমের মধ্যে রাখতে হবে। আমরা যদি ব্যক্তিগত ভাবে এবং সামষ্টিকভাবে সংযম চর্চা করতে পারি তাহলে পরিবেশ রক্ষা হয়ে যায়। আল্লাহর নির্দেশিত পথেই রয়েছে মানব জাতির কল্যাণ এবং সেই আল্লাহর সৃষ্টি জীব বৈচিত্র রক্ষায় পরিবেশ আন্দোলনের কাজ।

২৭/৩/২০২৫

সেলিম উদ্দীন, ঈদগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]