শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
মো: তৌফিকুর রহমান রাজীব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনদুর্ভোগ এড়াতে রাজধানীতে পূর্বঘোষিত র্যালি বাতিল করে জনবান্ধব ও পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের এভিনিউ ৯, ২ নম্বর ব্রিজ সংলগ্ন অফিসার্স ক্লাবের পাশে লেক এলাকায় আয়োজিত হয় খাল পরিচ্ছন্নতা কর্মসূচি।
এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জনাব মোঃ মোস্তফা জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সকল সদস্য, ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোঃ মোস্তফা জামান যৌথভাবে কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান কাকন।
তিনি এসময় বলেন—
“রাজনীতি মানে শুধুই রাস্তায় নামা নয়, জনগণের পাশে দাঁড়ানোও রাজনীতি। আজকের জনবান্ধব কর্মসূচি প্রমাণ করেছে বিএনপি জনগণের প্রকৃত বন্ধু।”
আরও বলেন—
“এই কর্মসূচি শুধু ঢাকায় নয়, সারা দেশে প্রশংসিত হচ্ছে। মানুষ বুঝতে পারছে, বিএনপিই জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সবচেয়ে আন্তরিক।”
উল্লেখ্য, রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি না করে জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় বিএনপির এ কর্মসূচি ইতোমধ্যেই দেশব্যাপী প্রশংসিত হয়েছে।