মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন করতে আসা এক পুলিশ সদস্য বাসের ধাক্কায় নিহত । 

সংবাদদাতা / ১৮০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

আলো নিউজ

বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন করতে যাওয়ার পথে গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এএসআই হাসান ৩২ নামে এক  পুলিশ নিহত হন। এ ঘটনায়  গুরুতর আহত হন আমির হামজা (৩৩) নামে এক এসআই।

শুক্রবার সকাল সোয়া ৬ টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মানিকগঞ্জ জেলা কোর্টে কর্মরত ছিলেন।


পুলিশ সুত্র জানা যায় , শুক্রবার সকালে মানিকগঞ্জ জেলার কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও এএসআই হাসান ইজতেমা ময়দানে দায়িত্ব পালনের জন্য একটি মোটরসাইকেলে ইজতেমা ময়দানে আসছিলেন।
এই সময় সকাল সোয়া ৬ টায়  তাদের গাড়িটিকে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছলে গাজীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বলাকা পরিবহণের বাস তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে তারা উভয়েই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মহাসড়কে  পথচারীরা তাদের উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান । সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের কে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে।  পঙ্গু হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসানের মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]