শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

সংবাদদাতা / ৬৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান
শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে তাকে ঠাকুরগাঁও কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় রমেশ চন্দ্র সেনের নিজ বাড়িতে থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতারপূর্বক ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসেন। পরবর্তীতে ১৭ আগষ্ট শনিবার বিকালে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ১৬ আগস্ট শুক্রবার ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ার বাসিন্দা মো. রিপন ওরফে বাবু বাদি হয়ে এ মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]