মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বেকারত্ব দূরীকরণে শিল্প কারখানা গড়ে তোলা হবে: শিল্পপতি তারেক

সংবাদদাতা / ১৬৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী : –

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) গোদাগাড়ী উপজেলা শাখার সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য, এডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক বলেছেন, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে গোদাগাড়ী এবং তানোর উপজেলায় শিল্প কারখানা গড়ে তোলা হবে। কারন আমি দেখেছি এই ২ উপজেলায় মানুষের কর্মের বড়ই অভাব। উদ্যোক্তারা বসে বসে সময় পার করছেন। কর্মহীন বসে থাকার ফলে তরুন যুবকেরা মাদকের দিকে ঝুঁকছে। এতে যেমন পারিবারিক সমস্যা সৃষ্টি হচ্ছে তেমনই সমাজে চুরি, ছিনতাই, অপকর্ম বাড়ছে। মানুষের কর্ম থাকলে এমন অপকর্মে জড়িত হবে না তারা। কর্ম ব্যস্ততায় যেমন পরিবারে শান্তি বিরাজ করবে তেমনই আর্থিক স্বচলতা ফিরে আসবে।তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই এলাকায় শিল্প কারখানা গড়ে তুলবো। নারী উদোক্তাদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা রাখা হবে।নারীরা স্বাবলম্বী না হলে দেশে উন্নয়ন সম্ভব নয়। এসময় কবি নজরুল ইসলাম রচিত একটি কবিতার লাইনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, “বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর”। তাই নারীদের উন্নয়নের ভূমিকায় এগিয়ে এসে দেশকে সমৃদ্ধ করতে হবে।

৪ অক্টোবর ( শনিবার ) রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমার এই নির্বাচনী এলাকা গোদাগাড়ী – তানোর। এই অঞ্চলে বিগত সরকারের আমলে উপজেলার শিক্ষার্থীদের জন্য কেউ ভাবেনি।আমি শিক্ষার মানোন্নয়নের জন্যে ২ উপজেলায় দুটি বিশ্ববিদ্যালয় নির্মান সহ কারিগরি শিক্ষায় অবদান রাখতে চাই। এলাকার কোমলমতি শিক্ষার্থীরা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।

অলিউল্লাহ
গোদাগাড়ী, রাজশাহী প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]