শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

ভুয়া ও  অবৈধ স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে

সংবাদদাতা / ১১৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

আলো ডিজিটাল নিউজ

বিভিন্ন সরকারি অফিস, সাংবাদিক বা বিভিন্ন স্পর্শকাতর পেশার পরিচিতি সম্বলিত ভুয়া স্টিকার গাড়িতে ব্যবহার করে অপরাধ বাড়ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এই ভুয়া এবং অবৈধ স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

মোটর সাইকেল বা প্রাইভেটকার সহ ব্যক্তিগত বিভিন্ন ধরনের  গাড়িতে লাগানো বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিসের মনোগ্রাম বা  স্টিকার যাচাই করছে পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগ।

কেউ কেউ  ভুয়া স্টিকার লাগিয়ে রাস্তায় বাড়তি সুবিধা নিতে চান সেটা যেন  নিতে পারেন ও কুচক্রী, অপরাধী ছদ্মবেশ ধারণ করে  অপরাধ করতে না পারে  সে কারণেই  স্টিকার লাগানো গাড়ি গুলোতে  অভিযান পরিচালনা করছে  ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগ।

ডিএমপি ট্রাফিক উত্তরা থেকে যানা যায়  ইদানিং রাজধানীতে ব্যক্তিগত গাড়িতে স্টিকার লাগানোর প্রবণতা বেড়েছে। এই  গাড়ি গুলোর  মধ্যে ভুয়া স্টিকার লাগানোর প্রবণতাও দেখা যায় । এমনও দেখা যায় নিজের প্রতিষ্ঠানের বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে রাস্তায় বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করে।

অন্যদিকে এর আড়ালে ভিন্ন কোনো গোষ্ঠী বড় ধরনের অপরাধও করে থাকেন। এ অপরাধ দূর করার লক্ষ্যে সম্প্রতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। ডিএমপি কমিশনারের নির্দেশনার পর ডিএমপির সকল ট্রাফিক বিভাগ একযোগে স্টিকার চেক করার বিষয়ে অভিযানে নেমেছে  ট্রাফিক পুলিশের ডিএমপি ট্রাফিক উত্তরা জোন।

এদিকে ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান বলেন ১২ এপ্রিল অভিযান শুরু হওয়া  এখন পর্যন্ত  অবৈধ স্টিকার ব্যবহারের দায়ে পুলিশ  ৩৬৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করে। এই  গাড়ি গুলোতে , পুলিশ, সাংবাদিক,আইনজীবী, ডাক্তার সহ বিভিন্ন সরকারি , আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টিকার ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]