শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক

ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষককে হত্যার অভিযোগ

সংবাদদাতা / ২৭৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

আতিকুর রহমান (আতিক)

টাঙ্গাইলের ভূঞাপুর

টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরে জাহানারার বাড়ি থেকে নিহত আব্দুল হক(মাস্টার) এর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জাহানারাসহ তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, জাহানানা বেগম (জয়নব) (৪০), তার স্বামী আব্দুল বারেক, একই গ্রামের সবুরের ছেলে ফারুক (২৮), নিহত ব্যক্তির নাম আব্দুল হক (৫৬)। তিনি সারপলশিয়া গ্রামের মৃত হাফিজ ভূঞার ছেলে। তিনি পলশিয়া দাখিল মাদরাসায় শিক্ষকতা করতেন। নিহতের ছোট ভাই মোশারফ হোসেন ও ভাতিজা মানিক জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পাওনা টাকা চাওয়ার জন্য (আব্দুল হক) জাহানারার বাড়ি যায়। রাতে বাড়ি না ফিরলে আমরা জাহানার বাড়িসহ আশ পাশের আত্নীয়দের স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় শুক্রবার সকালে থানায় একটি ডায়রি করি। পরে পুলিশ এসে তাৎক্ষনিক জাহানারার বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে আমার ভাইয়ের লাশ উদ্ধার করে।
দুপরে ভূঞাপুরে সার পলিশা গ্রামের জাহানার বেগমের বাড়ির উঠান থেকে আব্দুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে
তিনি আরো বলেন, জাহানারা (জয়নব) আমার ভাইয়ের কাছ থেকে কয়েক মাসে আগে এ লাখ টাকা ধার নেন,। ধারের টাকা ফেরত দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাকে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, শুক্রবার আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]