বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম
Women at the Steering of Buses: The Beginning of a Social Revolution* *—Professor M. A. Barnik বাসের স্টিয়ারিংয়ে নারী : একটি সামাজিক বিপ্লবের সূচনা* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে বিদ্যুৎ ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট! আহত -৫ ভেদরগঞ্জে যুবলীগ নেতা আরিফ হাওলাদার গ্রেফতার মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ 

ভেদরগঞ্জে যুবলীগ নেতা আরিফ হাওলাদার গ্রেফতার

সংবাদদাতা / ৫৫ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভেদরগঞ্জ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হাওলাদার (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভেদরগঞ্জ পৌরসভার পপুলার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আরিফ হাওলাদার ভেদরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার চানমিয়া হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ হাওলাদার ভেদরগঞ্জ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকার পরও তিনি আওয়ামী লীগের পক্ষে প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন—এমন অভিযোগ পুলিশের কাছে আসে।

বিশেষ করে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, “কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রচারণার কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবলীগ নেতা আরিফ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আরিফ হাওলাদারকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]