শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদ’র উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

সংবাদদাতা / ১৫৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

গতকাল বিকেলে ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দারুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তাঁর বক্তব্যে বলেন,“মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের রুহের মাগফিরাত কামনা করছি। ঢাকা প্রেসক্লাব বর্তমানে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইশতিয়াত আলী। তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “বিশ্বব্যাপী সাংবাদিকতার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বিশ্বজুড়ে সাংবাদিকদের একত্রিত করে এক মহান সেতুবন্ধনে পরিণত করেছেন। পাকিস্তান সব সময় বাংলাদেশের পাশে রয়েছে, ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকতার উন্নয়নে একসাথে কাজ করে যাব। ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সমরেশ রায়।

তিনি বলেন, “সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং দপ্তর সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভীর মরহুম পিতা-মাতার আত্মার শান্তি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]