শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরা বাস টার্মিনাল কাউন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি নান্টু ও রানা সম্পাদক নির্বাচিত

সংবাদদাতা / ১১৯ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিবহন কাউন্টার মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ নান্টু মিয়া এবং রানা মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪১ জন।

সমিতির ৮টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ শেষে বিজয়ীরা হলেন- সভাপতি মোঃ নান্টু মিয়া, সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক- মোঃ রানা মোল্লা, সহ-সাধারণ সম্পাদক- মোঃ বাশার মোল্লা, সাংগঠনিক সম্পাদক- মোঃ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক-মোঃ নেওয়াজ খান, প্রচার সম্পাদক-মোঃ রুহুল আমিন,
কোষাধ্যক্ষ-মোঃ ইমদাদুল হক।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা যায়।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ২৯/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]