বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরা শ্রীপুরের চাকদাহ গ্রামে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে!

সংবাদদাতা / ১২৯ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

শ্রীপুর মাগুরা প্রতিনিধি//মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের জোড়া ব্রীজ থেকে শুরু করে ইছাপুর বিএনপির মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে এলাকাবাসী! দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা হওয়ায় খানাখন্দ, কাঁদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে। রাস্তার বেহাল দশায় ব্যাহত হচ্ছে এলাকার বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত।

চাকদাহ জোড়া ব্রীজ থেকে ইছাপুর বিএনপি মোড় প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তাজুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষেরা যাতায়াত করে থাকেন এই রাস্তা দিয়ে । কিন্তু রাস্তাটির এ দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান- শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। যানবাহনের যাতায়াত ব্যাহত হওয়ায় বিকল্প রাস্তায় যেতে হয়। এতে সময় ও খরচ দুটিই বাড়ছে।

একই গ্রামের কৃষক আকমল হোসেন জানান, ফসল নিয়ে বাজারে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। ধান, চাল বা সবজি বিক্রি করেও লাভ থাকে না।
ভ্যান চালক আমিরুল বলেন, ভাঙা রাস্তা আর কাঁদার কারণে গাড়ি চালাতে পারছিনা। চালাতে গেলে গাড়ির মোটর বারবার নষ্ট হয়ে যায়।

স্থানীয়রা বলেন, এ রাস্তায় মালমাল আনা-নেওয়া করতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, এতে ব্যবসায় চরম ক্ষতি হচ্ছে।

তারা আরো বলেন, আমরা এ রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে আছি। তাই অতি দ্রুত রাস্তাটি পাঁকা করাসহ স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।

শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, রাস্তাটিতে এখনো কোন কোড পড়েনি। এলাকাবাসী উপজেলা প্রকৌশলী অফিস বরাবর পাঁকা রাস্তার আবেদন করলে খুব দ্রুতই রাস্তাটি করার ব্যবস্থা করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/৮/২০২৫ইং
মোবাইল ০১৪০৬২৬৩১৮৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]