শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরা -১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৫৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী ৭নং, সব্দালপুর ইউনিয়নের উদ্যোগে আমতৈল বাজারে রবিবার রাতে গণসংযোগ উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমীর মোঃ নূর ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ রিজাউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ও মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি মোঃ আমীন উদ্দীন আশিক, শ্রীপুর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আবদুল আউয়াল সবুর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, সাবেক সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য মাও লানা আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোঃ ইলিয়াছুজ্জামান, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হোসেন নাসিম, শ্রীপুর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা সেক্রেটারী মোঃ মোজাফফর হোসেন মুন্না,সাবেক সেক্রেটারী মোঃ হামিদুল ইসলামসহ জেলা উপজেলা ও ইউনিয়ন জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ নির্বাচন! এই নির্বাচনে যাতে সৎ ও যোগ্য লোক ক্ষমতায় আসতে পারে সেজন্য সবাইকে আপ্রাণ চেষ্টা করতে হবে। বক্তারা আরো বলেন ভোট একটা পবিত্র আমানত! এ আমানতের দ্বায়িত্ব সবাইকে সঠিক স্থানে প্রয়োগ করতে হবে।
জনসভার পূর্বে ও পরে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াতের প্রার্থী আব্দুল মতিন।
জনসভা শেষে ইউনিয়ন আমীর মাওলানা মোঃ নুর ইসলাম মাগুরা -১ আসনের দাঁড়িপাল্লার কান্ডারী আব্দুল মতিনকে দৃষ্টিনন্দন একটা দাঁড়িপাল্লাহ উপহার প্রদান করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৪/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]