শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরা-১ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মতিনের ব্যাপক গণসংযোগ ও পথ সভা

সংবাদদাতা / ৯৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদদাতাঃ

মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সভা ও ব্যাপক গণসংযোগ করে চলেছেন।


তিনি ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গতকাল ব্যাপী শ্রীপুর উপজেলার কাদিরপাড়া, দোরাননগর, মাটিকাটাসহ বিভিন্ন এলাকায় পথসভাও ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেছেন।
পথসভায় প্রধান অতিথি আব্দুল মতিন তাঁর বক্তব্যে বলেন— “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সাধারণ মানুষের মুখে মুখে এখন দাড়িপাল্লার স্লোগান। গত ৫৪ বছরে এই দেশ তিনটি দলের হাতে শাসিত হয়েছে—কিন্তু কেউই নিজেদের তৈরি করা মতবাদ দিয়ে জাতিকে শান্তি দিতে পারেনি। একমাত্র আল্লাহর কিতাব কোরআনই নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের জন্য প্রকৃত শান্তির বার্তা বহন করে।
তাই আসুন, ঐক্যবদ্ধভাবে দাড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য কাজ করি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য কোরআনভিত্তিক আইন প্রতিষ্ঠা, জনগণের সেবা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, এবং জেলা অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রণয়ন কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি প্রণয়ন কুমার বিশ্বাস বলেন“চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের সকল সনাতনী ভাই-বোনদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।”

তিনি সনাতন সম্প্রদায়ের উদ্দেশে জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন:
১, প্রত্যেকে তাঁর ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন।
২️, নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান স্ব-স্ব শাস্ত্রীয় মতে সম্পাদন করা যাবে।
৩️, পোশাকের ব্যাপারে কোন বিধিনিষেধ থাকবে না।
৪️, সকল নির্যাতন ও নিপীড়ন প্রতিহত করে সুরক্ষা নিশ্চিত করা হবে।
৫️, মন্দির ও তীর্থস্থান সুরক্ষা ও সংস্কার করা হবে।
৬️, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে ধর্মীয় শিক্ষার যথাযথ ব্যবস্থা করা হবে।
৭️, ধর্মীয় ও পারিবারিক আইনের ওপর কোন প্রকার হস্তক্ষেপ করা হবে না।
জনসংযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় অধিবাসীরা প্রধান অতিথির বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আশ্বাস দেন যে, দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের লক্ষ্যে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার এই সংগ্রামে তারা সকল প্রকার বাধা উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং২৭/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]