শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য

সংবাদদাতা / ১২৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি // মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এম পি) ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় এ অভিযোগ বক্স উদ্বোধন করা হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এর উদ্যোগে মাগুরা জেলায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করার জন্য এ অভিযোগ বক্স দেয়া হয় । মাগুরা জেলার প্রতিটি উপজেলার ইউএনও অফিসে এমন অভিযোগ বক্স স্থাপন করা হবে বলে জানা যায়। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, নতুন বাংলাদেশে গড়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। মাগুরাতে কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি থাকবে না। সাধারণ মানুষ যদি কোথাও কোন অনিয়ম দেখতে পায় সেটা গোপনীয়তা রক্ষা করে গ্রহণ করা হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বক্সে অভিযোগ দেন আমরা সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবো। অনিয়মকারীদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার এবং কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০১/০৩/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]