মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় আন্তজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শালিখা প্রেসক্লাব চ্যাম্পিয়ন

সংবাদদাতা / ১৫৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ

মাগুরায় আন্ত প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলায় শালিখা উপজেলা প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

মাগুরা স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে শালিখা উপজেলা প্রেসক্লাব ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে মাগুরা জেলা প্রেসক্লাব একাদশ কে পরাজিত করে।

টুর্নামেন্টে মাগুরা শালিখা শ্রীপুর ও মোহাম্মদপুর প্রেসক্লাব অংশ গ্রহন করে। প্রেসক্লাব টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রিয়াল রিয়েল এস্টেটের ব্যবস্থানা পরিচালক শরীফ আজিজুল হাসান মোহন।
কৃষিবিদ গ্রুপ ও ইমপ্রিয়্যাল রিয়েল এস্টেট এর টুর্নামেন্টের সহযোগিতা করেন।
টুর্নামেন্টের শুরুতে মাগুরা প্রেসক্লাব শ্রীপুর প্রেসক্লাব কে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় পর্বের শালখা প্রেসক্লাব ও মোহাম্মদপুর প্রেসক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে।
দুপুরে দুপুরে জুলাই আগস্ট শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরা প্রেসক্লাবের সদস্য মোঃ সাইফুল্লাহ এর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া মাগুরা প্রেসক্লাবের আয়োজনে আগস্ট ২০২৫ এ নিজ নিজ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তার সাংবাদিককে পুরস্কৃত করা হয়। টেলিভিশন প্রতিবেদনে এন টিভির মাগুরা স্টাফ করসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, নাগরিক টেলিভিশনের মতিন রহমান, জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দৈনিক মানবজমিনে মাগুরা প্রতিনিধি শাহীন আলম তুহিন, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেস লিটন ঘোষ সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কৃত হন।

বিজয় দের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]