মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সংবাদদাতা / ১৪০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

মাগুরা প্রতিনিধি:-

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ওপেন ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মাগুরা স্টেডিয়াম ভবনের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।

গত ১৯ জুলাই থেকে তিন দিনব্যাপী শুরু হওয়া এ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শেষ হয় ২১ জুলাই। এই প্রতিযোগিতায় ভারতসহ বাংলাদেশের পাঁচটি জেলার ২৫ জন দাবাড়ু অংশ নেয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতের সহাম দে, রানার আপ হয়েছে মাগুরার মোঃ আল মনির, তৃতীয় স্থান অধিকার করেছে মাগুরার ফয়সাল হোসেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক রেটিংভুক্ত এ দাবা প্রতিযোগিতায় ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে রেটিংধারী দাবাড়ুরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক রেটিং অর্জনের সুযোগ তৈরি হবে এবং জেলার দাবা অঙ্গনের বিকাশে নতুন গতি সঞ্চার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]