মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

“শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য” এই শ্লোগান নিয়ে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা রিকশা -ভ্যান শ্রমিক ইউনিয়ন।

উপজেলা রিকশা -ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাস্তবায়নে সকাল সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুক্তার হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের মাগুরা জেলা সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর সদর ইউনিয়ন প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ ইনছান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, অন্যতম উপদেষ্টা কাজী আব্দুল আউয়াল সবুর, আরেক উপদেষ্টা ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ার মোঃ মিজানুর রহমান মোল্লা, ও মাওলানা মোঃ আমিরুল ইসলাম।
বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্না।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যাপক খলিফা খাজা আহমেদ, শ্রীকোল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা এম হাসিবুর রহমান রিপন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক শ্রীপুর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ শাজাহান আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারী মোঃ হামিদুল ইসলাম, সাবেক শিবির নেতা মোঃ হাসানুর রহমান ও মোঃ নাসিরুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মাগুরা সদর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/৫/২০২৫ইং শ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]