শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় আব্দুল মান্নান নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার!

সংবাদদাতা / ১০২ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের টুপিপাড়া গ্রামের আব্দুল মান্নান মোল্যা (৩৬) নামে এক মোটরসাইকেল চালক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ভাড়ায় মটর সাইকেল চালাতো বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের ওয়াপদা ক্যানালের হোসেন খোন্দকারের বাড়ির পূর্র্ পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত আব্দুল মান্নান উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যা ওরফে আলী হোসেন ওরফে আলে মোল্যার পুত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জানুয়ারী) রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। রাতে তাকে অন্য জায়গা থেকে হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানালের পাশে তাকে ফেলে চলে গেছে বলে এলাকাবাসী ধারণা করছে। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটিও তার পাশে রেখে গেছে। সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মৃত আব্দুল মান্নানের স্ত্রী রত্না বেগম জানান, আমার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতো। সংসারে ২ টি কণ্যা সন্তান রয়েছে। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়। রাতে একবার বাসায় এসেই, মাগুরা যাচ্ছি বলে চলে যাই। পরে রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমি এ হত্যার ন্যায় বিচার চাই।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃইদ্রিস আলী জানান, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটার দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে, খুনের রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩০/০১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]