শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
অরক্ষিত স্বাধীনতা থেকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা: মেজর এম. এ. জলিলের জীবন ও দর্শনে আগামীর বাংলাদেশ- ডক্টর হামিদুর রহমান আজাদ প্রথম রাজবন্দী মেজর জলিলের আদর্শে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এম জাহিদ ইতিহাস, সংগ্রাম ও আদর্শের পথচলা: একটি বিশেষ প্রতিবেদন- এ্যাডভোকেট মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ – শহিদুজ্জামান কাঁকনের স্মৃতি ও ভবিষ্যতের টানাপোড়েন: মেজর জলিল, ইতিহাস ও রাজনীতির নতুন পাঠ–আসাদুর রহমান খান, জাগপা মেজর আব্দুল জলিল: আদর্শ, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা– শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল-হাদী  ইতিহাসের দায়মুক্তি ও আগামীর বাংলাদেশ: সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি–ব্যারিস্টার আব্বাস ইসলাম খান সেক্টর কমান্ডার এমএ জলিলের স্মৃতিচারণে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা ও নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা – মাসুমা খাতুন মুক্তি সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক

মাগুরায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ও এম এস ডিলার নিয়োগ

সংবাদদাতা / ২৪৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ

মাগুরায় খোলা বাজারে খাদ্যশষ্য ও এম এস নীতিমালা ২০২৪ এ-র আলোকে মাগুরা পৌরসভার আওতাধীন ৯ টি ওয়ার্ডের জন্য ৯টি ডিলার নিয়োগের লক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এ-র সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা খাদ্য কর্মকর্তা সঞ্জিত দাস, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি শরিফুল ইসলাম, উপজেলা কুষি কর্মকর্তাসহ আবেদনকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৯ জন ডিলারে নিয়োগ প্রাপ্তির আবেদন ছিল ১৬০ টি। তার মধ্যে যাচাই বাচাইতে ২১জন বাদ যায়। বাকি ১৩৯ জন্য লটারীতে অংশগ্রহন করে। লটারীতে ১ নং ওয়ার্ডে আব্দুল মজিদ মন্ডল, ২ নং ওযার্ডে আরমান হোসেন, ৩নং ওয়ার্ডে উষা বেগম,৪ নং ওয়ার্ডে ইমরুল ইসলাম,৫ নং ওয়ার্ডে ইব্রাহীম হোসেন,৬ নং ওয়ার্ডে ফজলুল কবীর, ৭ নং ওয়ার্ডে খায়রুল আলম,৮ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম ও ৯ নং ওয়ার্ডে ফারুকুজ্জামানকে নির্বাচিত হয়।

আবেদনকারীদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম, হাসানুর রহমান হাসু, মারুফ হাসানসহ অন্যরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]