শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি গ্রেফতার! মটর সাইকেল উদ্ধার!

সংবাদদাতা / ১২১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মুল আসামীকে গ্রেফতার করেছে মাগুরা জেলা পুলিশ । গ্রেফতারকৃত যুবকের নাম তাইহান ইসলাম আমান (২১) । সে মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সদর হাসপাতাল পাড়ার জিয়াউল ইসলাম ওরফে জিবুর পুত্র।


মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) এস এম মোবাশ্বের হোসাইন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গত ১ জুলাই সোমবার ভোরে আল-আমিন ট্রাস্ট মাদ্রাসা  ও এতিম খানা সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে তীর্থ রুদ্র নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ । এ সময় একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয় । এ বিষয়ে ভিকটিমের বাবা নিমাই চন্দ্র রুদ্র বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তীর্থ হত্যার পর থেকেই মাগুরা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে । এ অভিযানের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকা থেকে আসামি তাইহান ইসলাম আমানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদরের কাশিনাথপুর গ্রামের আনিসুর রহমান মধুর বসতবাড়ির একটি পুরানো টিনের রান্না ঘর থেকে তীর্থের ব্যবহৃত বাজাজ ডিসকভার-১২৫ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলে ব্যবহৃত নাম্বার প্লেটটি উদ্ধার করা হয় শহরের খানপাড়া কাঁচা বাজার এলাকার একটি টিনের চালা থেকে এবং চাবি উদ্ধার করা হয় আসামি আমানের বাড়ি থেকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটির নম্বর মাগুরা-হ ১২-৭৮৪৮ । তিনি আরোও জানান, তীর্থ হত্যাকাণ্ডে আরোও কেউ জড়িত আছে কিনা গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত সাপেক্ষে বলা যাবে।

উল্লেখ্য,মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব দোয়ার পাড় এলাকার আল-আমীন টাস্ট্র দাখিল মাদরাসা ও এতিম খানার পশ্চিম পাশের পুকুর পাড়ে থেকে গত মঙ্গলবার সকালে তীর্থ রুদ্র (১৮ ) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত তীর্থ রুদ্র পৌরসভার পুরাতন বাজার  এলাকার নিমাই চন্দ্র রুদ্রের পুত্র । সে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজর ছাত্র এবং চলতি ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষার্থী ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]