শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৮৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা) প্রতিনিধি //

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মুবারক হুসাইন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান (বাচ্চু) এমপি।
কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’ ও সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় বক্তব্য রাখেন -জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর আমীর অধ্যাপক ফারুক হুসাইন, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদসহ আরো অনেকে। সম্মেলনে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি – সেক্রেটারী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর -সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর- সেক্রেটারসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ তাঁদর বক্তব্যে বলেন -এই প্রথম আমরা প্রধান বিরোধী দল হিসেবে দ্বায়িত্ব পালন করছি,জনগন যে আশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছিলো আমরা আমাদের ওয়াদা পালন করতে শুরু করেছি,কিন্তু বর্তমান সরকার আমাদের পথের প্রধান প্রতিবন্ধক। তারা দেশে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করে জনগনকে চরম কষ্টে রেখেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরো বলেন- আমাদের প্রত্যেকটি ওয়ার্ডকে ইসলামের দূর্গে পরিনত করতে হবে। চারিত্রিক মাধুর্য দিয়ে দাওয়াতী কাজের সম্প্রসারণ করতে হবে। তাছাড়া বক্তারা ওয়ার্ড ও ইউনিটকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর -কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন তার বক্তব্য বলেন – ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছরে যা করেনি এ সরকার গত কয়েক মাষে তার বেশী খারাপ কাজ করে ফেলেছে,। এ সরকারের ছাত্ররা শিবিরের উপর যে অত্যাচার শুরু করেছে তা খুবই দুঃখজনক। তিনি বি এন পি কে উদ্দেশ্য করে বলেন এখনই ছাত্র দলকে নিয়ন্ত্রণ করুন,,নইলে পরিস্থিতি খারাপ হলে এর দায় দায়িত্ব বি এন পিকেই নিতে হবে।

এর পূর্বে সকাল ৯ টায় একই স্থানে মহিলা জামায়াতের ওয়ার্ড সভাপতি – সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় জেলা ও উপজেলা শুরা সদস্য নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]