মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাগুরা- ১নং আসনের নির্বাচনী দ্বায়িত্বশীলদের নিয়ে শুক্রবার সকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্স দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও মাগুরা -১ পরিচালক অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচ্যান্সেলর অধ্যাপক মোঃ ফারুক হুসাইন,পৌর আমীর অধ্যাপক আশরাফুল ইসলামসহ আরো অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, প্রচার ও মিডিয়া সেক্রেটারী মোঃ সাইফুল্লাহসহ অন্যরা।

সমাবেশে মাগুরা -১ আসনের ১৪৭ ভোট কেন্দ্রের সভাপতি ও সদস্য সচিবসহ ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা ও জেলা কমিটির বিভিন্ন স্তরের দা্য়িশীলগণ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দ্বায়িত্বশীলদের নিয়ে দোয়া করেন জেলা আমীরসহ নেতৃবুন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/৭/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]