মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৯৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সাইফুল্লাহ, মাগুরাঃ

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ০৯ নভেম্বর রবিবার বিকেলে ডাংগাপাড়া বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম.বি. বাকের।

পলাশ বাড়ীয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, মহম্মদ পুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য , মাওলানা কবির হোসাইন, এবং মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাস্টার নজরুল ইসলাম।
এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী’র ভূমিকা, ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং দেশের চলমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিকেলে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এ জনসভা ছিলো শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও জনতার উচ্ছ্বসিত উপস্থিতি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৯/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]