বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০২ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ :

মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ১৪ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। সভায় জেলায় আটা মুরগীর মূল্যবৃদ্ধি, বাল্য বিয়ের প্রতি গুরুত্ব আরোপ করে, মাদক নিয়ন্ত্রনসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা,সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাশ্বতী শীল,জেলা বিএনপির, আহবায়ক,আলী আহম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহসিন উদ্দিন, সহকারী পরিচালক এন এস আই রাজিব হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, জেল সুপার শেখ মহিউদ্দিন হায়দার, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, শ্রীপুর ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরটিএ সহকারি পরিচালক মইনুল ইসলাম প্রমুখ। সভায় মাদকের ছোবল থেকে মাগুরার যুব সমাজকে রক্ষা,চোরাচালান রোধ, আত্মহত্যা, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি,বাল্য বিয়ে রোধ,যৌন হয়রানী,নারী ও শিশু নির্যাতন বিষযে ব্যাপক আলোচনা করে আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি ভাল থাকায় ধন্যবাদ জানিয়ে সড়ক যোগাযোগ উন্নত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সভায় ইটভাটা নির্মানে সরকারি নির্দেশনা অনুসরণ, তালাক প্রবনতা রোধে কার্যকর ভুমিকা রাখাসহ ডায়গোনস্টিক সেন্টারে অতিরিক্ত অর্থ নেয়া প্রতিরোধের ব্যবস্থা গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]