মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জেলা পরিষদের উদ্যোগে দুস্থ, অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

সংবাদদাতা / ১৮৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,মাগুরা

মাগুরা জেলা পরিষদের উদ্যোগর ৬ই নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় মাগুরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোছাঃ হাসিনা মমতাজ এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেন।

অফিস সূত্রে জানা যায় মোট ৩৯ জন দুস্থ ও অসহায় রোগী এবং শিক্ষার্থীর মাঝে এক লক্ষ ৮৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বক্তারা বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এক আশীর্বাদস্বরূপ।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং০৬/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]