মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন  

মাগুরায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১২৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ মাগুরা:

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর২৫) মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)শাহ্ শিবলী সাদিক,
মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, সিভিল সার্জন প্রতিনিধি এম,ও সি এস ডা.প্রতীক কুমার বনিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম।

দিনব্যাপী কর্মশালায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপ-সচিব) ও প্রকল্প ব্যবস্থাপক অমিতাভ মণ্ডল। এছাড়া মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অংশীজনরা মুক্ত আলোচনায় অংশ নেন।

সকাল ৯টা ৩০ মিনিটে রেজিস্ট্রেশন ও স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। নিরাপদ খাদ্য অফিসার মাগুরার উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং২৫/৯/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]