মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জেলা প্রশাসকের নিকট জামায়াতের স্মারক লিপি প্রদান

সংবাদদাতা / ১৪৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদদাতাঃ

মাগুরায় জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবীসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে রবিবার ১২ (অক্টোবর) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারক লিপি প্রদান করেছে জেলা জামায়াতে ইসলামী।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র নেতৃত্বে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের নিকট উক্ত স্মারক লিপি প্রদান করা হয়।

এ সয়ম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর নায়ে্বে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, ইসলামী ছাত্র শিবিরে মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ আমিনউদ্দীন আশিকসহ অন্যরা।
এর পূর্বে জেলা প্রশাসকের অফিস চত্বরে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদসহ আরো অনেকে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১২/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]