মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় তওহীদীভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৮১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদদাতা:

মাগুরায় হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদীভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের এ সভার আয়োজন করা হয়। মাগুরা জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলিম শেখ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন, খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ সম্পাদক ফিরোজ মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণের সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় আলোচনায় পর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে মাগুরার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সূর্যেল উপস্থিত ছিলেন। এ সময় তারা তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রকাশ করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]