মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সংবাদদাতা / ১৯৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এ শ্লোগান নিয়ে মাগুরায় গতকাল বুধবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করে। সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম ও জাগলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে। দুইদিন ব্যাপী এ মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে। পাশাপাশি দুই দিনব্যাপী এ মেলায় আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]