বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
প্রেমিকার প্ররোচণায় জাজিরায় তরুণের আত্মহত্যার অভিযোগ মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা Disregard for State Directives on the Use of the Prime Minister’s Photograph* *—Professor M. A. Barnik প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে রাষ্ট্রের নির্দেশনা উপেক্ষিত —-অধ্যাপক এম এ বার্ণিক* ভেদরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন মাগুরায় দারিয়াপুর ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ আব্দুস সবুর মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায়! মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সাভারে হত্যা মামলার আসামি নুরুজ্জামান গ্রেপ্তার

মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন

সংবাদদাতা / ২১১ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচুর মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ১৬ মে শনিবার বিকালে মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে ফিতা কেঁটে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরী।

মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড.নেওয়াজ হালিমা আরলী, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলি আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড.মোঃ হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ তাজুল ইসলাম, নারী উদ্যোক্তা জেনিস ফারজানা, লিচু চাষী জহুরুল ইসলাম পিয়াল ও মনিরুজ্জামানসহ অন্যরা।

মেলায় বক্তারা বলেন, হাজরাপুরী লিচু সারা বাংলাদেশ বিখ্যাত। হাজরাপুরী লিচু আজ মাগুরার চাহিদা মিটিয়ে সারাদেশে যাচ্ছে। ইতি মধ্যে হাজরাপুরী লিচু জি আই স্বীকৃতি পেয়েছে। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। লিচু মৌসুমে লিচু চাষীদের লিচু সংগ্রহ করতে সহযোগিতা করতে হবে। লিচু চাষিরা দাবি করে বলেন, মাগুরার লিচু জি আই পণ্য স্বীকৃতিতে পাওয়ায় আমরা খুবই খুশি। এজন্য লিচু সংরক্ষণের জন্য লিচুর কোড স্টোরেজ করতে হবে। প্রত্যেক লিচু চাষীকে কৃষি বিভাগের পক্ষ থেকে স্প্রে মেশিন প্রদান করতে হবে।
সংস্কৃতি মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, হাজরাপুরি লিচুর অনেক কদর রয়েছে । আজ মাগুরার হাজরাপুরী লিচু জি আই পণ্য স্বীকৃতি পেয়েছে।এজন্য আমরা খুব গর্বিত। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে লিচুর অনেক ভূমিকা রয়েছে। এ লিচু সংরক্ষণ, লিচু চাষীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। লিচু চাষীদের সহযোগিতার জন্য আমি সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের কাছে আবেদন রাখবো।
মাগুরা জেলা প্রশাসন দুদিন ব্যাপী এ মেলার আয়োজন করে। মেলায় ১৮টি লিচুর স্টল অংশ নিয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৬/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]