শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-২

সংবাদদাতা / ৯০ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নিহত ও আরো ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের একজন মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ি নামক স্থানে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। সে মোটর সাইকেলের আরোহী ছিলেন। তার নাম সজিব আহম্মেদ(২৮)।
নিহত সজিব জেলার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুর রশিদের পুত্রঢ়। নিহত ব্যক্তি মাগুরা এইচ এসবি ইট ভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

অপর নিহত ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গা জেলার ডামুড়হুডা থানার বেস্টপুর গ্রামে। দুর্ভাগ্যজনকভাবে একই সময়ে সন্ধ্যা ৬ টার দিকে মাগুরা বাস টার্মিনালের সামনে থেকে রাস্তা পার হবার সময় পেছন দিক থেকে মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে পথচারিরা তাকে উদ্ধার করে স্থানীয় মাগুরা সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কৃষ্ণ দাস বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কেষ্টপুর গ্রামের করিম মন্ডলের ছেলে মতিয়ার রহমান। সে কাঠ ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানান।

দুর্ঘটনার বিষয়ে মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর কবির
জানান, মোটর সাইকেলের সাথে
পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়। তাদের দুজনের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরিবারের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/০২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]