মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইলচেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরুন নাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক (অ:দা:) মোঃ জাহিদুল আলমসহ অন্যরা।
এ সময় মোট ৩৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার, ১টি এলবো ক্রাচ, ১টি অক্সিলারি ক্রাচ এবং ১টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৫/৪/২০২৬ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]