বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!! ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক! তৃণমূলের একটাই দাবি – পিন্টু ভাইকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই! ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত  মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত -১ বিএফআইডিসিতে হরিলুট: রাবার চুরি ও চাঁদাবাজির হোতা বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল কবির মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূর্বাচলে রহস্যময় বাড়িতে অভিযান – মাদককাণ্ডে বারবার উঠে আসছে এশিয়াটিক গ্রুপের নাম! মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: ২০২৮ সালে মার্কিন রাজনীতির ভবিষ্যৎ কোন পথে? গুলঞ্চের লতা ও কাছের মানুষের শত্রুতা

মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!!

সংবাদদাতা / ১৫ বার ভিউ
সময়ঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ গাজীর (৪৫) বড় ভাই সিদ্দিক গাজী (৫০) তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

প্রতিবেশি লাইজুর রহমান জানান, মৃত মসলেম গাজীর চার ছেলে। মসলেম গাজীর মৃত্যুর পর তার রেখে যাওয়া জমাজমির ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ চলে আসছিল। যার ফলে আজ ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে বড় ভাই সিদ্দিক গাজীর সাথে মেঝো ভাই মাসুদ গাজীর কথা কাটাকাটি হয়।এরই এক পর্যায়ে বড় ভাই সিদ্দিক গাজীর লাঠির আঘাতে মেঝ ভাই মাসুদ গাজীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহতের সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

মাগুরা শালিখা থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান জানান, সংঘর্ষর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্রণে করে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৭/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]