মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

সংবাদদাতা / ১৩৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী গ্রামের ভেজালের মোড় নামক স্থানে বুধবার বিকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন হয়েছে। আহতদেরকে মাগুরা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী গ্রামের ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলকে কেন্দ্র করে এ ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মী সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির লোকজন ওয়ার্ড কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে উক্ত ওয়ার্ডের সোনাইকুণ্ডী গ্রামের আফসারের ছেলে বিএনপির নেতা নান্টু (৪০) এবং দূর্গাপুর গ্রামের মৃত আনসার মোল্যার ছেলে বিএনপি নেতা আলাম মোল্লার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উক্ত ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই গ্রুপের অন্তত ৪ জন আহত হয়। আহতদের মধ্যে নান্টু গ্রুপের সোনাইকুন্ডী গ্রামের পূর্বল, লিটন (৩০), মোঃ রহিম শেখ ( ৪০), মোঃ সজল শেখ (২৫) এবং আলাম মোল্লা গ্রুপের দূর্গাপুর গ্রামের সবুর, নান্টু (৫০)কে মাগুরা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি আছে।

উল্লেখ্য যে, আলাম মোল্লা শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্বাসউদ্দীন গ্রুপের লোক এবং নান্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ বদরুল আলম হিরোর লোক। উভয় গ্রুপের লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, যেকোনো সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে আবারও মারামারিসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভবনা রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, এলাকায় বিভিন্ন মাঠের মধ্যে লোকজন জড়ো হয়ে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীও আসছে, তাদের নিয়ে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৯/০২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]