শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৭৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার দুপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সব্দালপুর ইউনিয়ন বিএনপি এ কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চুসহ আরো অনেকে।
শিল্পপতি ফারুকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আকতার হোসেন, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, যুব দলের শ্রীপুর উপজেলা আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, মৃহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু প্রমুখ।
উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশ নেন।
আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে মাগুরা আদর্শ ডিগ্রি মাঠে জেলা বাদ আছর বি এন পি আয়োজিত অনুরুপ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৩/০১/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]